BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিভারপুলকে উড়িয়ে গার্দিওয়ালার হাজারতম ম্যাচ উদযাপন

লিভারপুলকে উড়িয়ে গার্দিওয়ালার হাজারতম ম্যাচ উদযাপন

বিটিসি স্পোর্টস ডেস্ক: কোচ পেপ গার্দিওয়ালার হাজারতম ম্যাচটা রাঙাতে ভুললেন না শিষ্যরা। উপলক্ষ পেয়ে জ্বলে উঠলেন সিটিজেনরা। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে বিধ্বস্ত করে ঘরের মাঠে ধরে রাখল জয়ের ধারা।

প্রিমিয়ার লিগে ইত্তিহাদ স্টেডিয়ামে রোববার লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। এই জয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ম্যানচেস্টার সিটি।

ত্রয়োদশ মিনিটেই ম্যানসিটির সামনে লিড নেয়ার সুযোগ আসে। বক্সের ভেতর জেরেমি ডোকুকে ফাউল করেন লিভারপুল গোলকিপার জর্জি মামারদাশভিলি। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

তবে সেই সুযোগ লাজে লাগাতে পারেননি আর্লিং হলান্ড। তার নিচু শট ঠেকিয়ে দেন মামারদাশভিলি। তবে ২৯ মিনিটে হলান্ডকে আর রুখতে পারেনি লিভারপুলের রক্ষণভাগ। প্রায়শ্চিত্ত করেন তিনি।

মাতেউস নুনেসের ক্রসে হেডে বল জাল কাঁপান হলান্ড। চলতি মৌসুমে লিগে এটি ছিল তার ১৪তম গোল। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দূরপাল্লার শটে ব্যবধান ২-০ ব্যবধান নিকো গনসালেস।

দ্বিতীয়ার্ধে লড়াইয়ে ফেরার চেষ্টা করে লিভারপুল। তবে সিটির রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি অতিথিরা। উল্টো ৬৩ মিনিটে আরো একটা গোল হজম করে তারা। দারুণ এক দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় সিটি।

গনসালেসের কাছ থেকে বল পেয়ে ডান পায়ের শটে জালে জড়ান জেরেমি ডোকু। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। কোনো গোল দিতে পারেনি লিভারপুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার