BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‎​লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উন্নয়ন বৈষম্য দূর করতে এবং এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে দিকে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এই অঞ্চলের বন্ধ কলকারখানা চালু এবং নতুন কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‎লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

অন্যান্যের মধ্যে ​লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান, ​লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল, ​কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, ​লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান, ​কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী উপস্থিত ছিলেন।

এছাড়াও ​সভায় দুই জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

‎প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এই দুই জেলার অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন।

‎​সভায় বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে সংকটকে সুযোগে পরিণত করা।

আমরা সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। বিশেষ করে যেসব অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

‎তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষি পণ্যের ওপর ভিত্তি করে নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ