BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাটে ভারতীয় বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলদ্শেী নিহত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ভোর রাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের পুত্র আলী হোসেন নিহত হয়। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মহদেহ ভারতে নিয়ে যায়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত‌্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান , বাংলাদেশী নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান