BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

লালমনিরহাটে বর্ডার গার্ড স্কুলের দৃষ্টিনন্দন শ্রেণিকক্ষ উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি: আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দৃষ্টিনন্দন ক্লাসরুম উদ্বোধন করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

মঙ্গলবার (৫ মে) দুপুরে দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন শেষে তিনি বলেন, প্লে গ্রুপ ও নার্সারিতে বয়সভিত্তিক বসার ব্যবস্থা করা হয়েছে, যেন কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে আসতে উৎসাহিত হয়। স্কুলে আসার যে ভীতি কাজ করে তা যেন না থাকে, সে লক্ষ্যে কাজ করা হয়েছে। আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করবে।

তিনি আরও বলেন, ধাপে ধাপে লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে, এবং এই চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলী সরকারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকরা।

এছাড়াও, শিক্ষার পাশাপাশি ব্যতিক্রমধর্মী একটি ক্যান্টিন স্থাপন করেছে স্কুল কর্তৃপক্ষ, যেখানে কোমলমতি শিশুদের খাবার সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্টাফদের তত্ত্বাবধানে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক ও পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার