BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লাইপজিগের জালে বায়ার্নের গোল উৎসব

লাইপজিগের জালে বায়ার্নের গোল উৎসব

বিটিসি স্পোর্টস ডেস্ক: জার্মান বুন্দেসলিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ। শনিবার (১৭ জানুয়ারি) রাতের ম্যাচে লাইপজিগকে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা।

আরবি লাইপজিগের জালে রীতিমতো গোল উৎসব করে বায়ার্ন মিউনিখ ৫-১ গোলে জিতেছে। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে ভেসোঁ কোম্পানির দল।

এদিন ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছে বায়ার্ন, গোলের জন্য শট নিয়েছে ১৯টি। তার মধ্যে লক্ষ্যে ছিলো ১২টি শট। বিপরীতে লাইপজিগ শট নিয়েছে ১৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিলো ৪টি শট।

ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় বায়ার্ন, এর ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, লাইপজিগ ১৭ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।

১৮ ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে লাইপজিগ।

ঘরের মাঠে ২০তম মিনিটে রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫০তম মিনিটে লাইপজিগের দুর্বল ব্যাকপাস কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান সের্গে জিনাব্রি।

১৭ মিনিট পর খুব কাছ থেকে গতিময় শটে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ৮২তম মিনিটে ইউনাথান টায়ের গোলে ব্যবধান বাড়ায় কোম্পানির দল। তিন মিনিট পর জালের দেখা পান আলেসান্দার পাভলোভিচ। দারুণ প্রতি আক্রমণে খুব কাছ থেকে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাইকেল ওলিসে। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১