BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক-৩

লক্ষ্মীপুরে গ্যারেজে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, আটক-৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপোল এলাকায় গ্যারেজে মেরামতের জন্য রাখা ‘নিপু পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এর আগে বুধবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছেন বাসমালিক স্বপন।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় গ্যারেজের মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত না-কি অন্য কোনো উদ্দেশ্যে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গাড়িটা কয়েক দিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোরবেলায় কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিল। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। মেরামতের জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘এই গাড়িটাই ছিল আমার সংসারের একমাত্র অবলম্বন। এটি চালিয়েই পরিবার নিয়ে চলতাম। মুহূর্তে সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। যারা আমার সর্বনাশ করেছে তাদের শাস্তি ও ক্ষতিপূরণ চাই।’

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিটিসি নিউজকে বলেন, বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং ঘটনাটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে; তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক