BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। সোমবার দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে ওই ওয়ার্কশপে অভিযান চালানো হয়।

এ সময় একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা বিটিসি নিউজকে জানান, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জের জগদীশপুর এলাকার আবদুল গোফরানের ছেলে নুর উদ্দিন জিতু একটি দোকানঘর ভাড়া নিয়ে ওয়ার্কশপ দেন। আর এই ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে দেশীয় এলজিসহ নানা ধরনের অস্ত্র তৈরি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে এই অস্ত্রের কারখানার সন্ধান পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে ওই ওয়ার্কশপে অভিযান চালায়। পুলিশ আসার খবর পেয়ে দোকান থেকে পালিয়ে যায় নুর উদ্দিন। পরে পুলিশ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

ডিবির ওসি মো. শাহাদাত হোসেন টিটু বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, ওয়ার্কশপ মালিককে ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার