নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ রাজশাহী পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার (৪ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের উপর ভিত্তি করে রাজশাহীর চারঘাট থানার ইউসুফুর গ্রামে জৈনক মোঃ সাইফুল ইসলামের মুদির দোকানের সামনে পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনাকালে একটি বাইকের চলাচলে সন্দেহ দেখা দিলে র্যাব-৫ বাইকটি সংকেত দিয়ে থামিয়ে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় রাখা ৩৪ বোতল ফেন্সিডিলসহ ইউসুফুরের মোঃ মাসুম আলীর ছেলে মোঃ রায়হান আলী (২৬) ও একই গ্রামের মৃত আবু বক্কও এর ছেলে মোঃ ইনতাজুল হোসেন (২৬)কে আটক করে।
এছাড়াও একই দিন রাতে চারঘাট থানার মোক্তারপুর ক্যাডেট কলেজের দেয়ার সংলগ্ন পুর্ব পাশে পরিত্যাক্ত অবস্থায় ১১টি ককটেল ও ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলেও র্যাব-৫ রাজশাহী প্র্র্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















