নিজস্ব প্রতিবেদক: র্যাব-৫ রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে।
র্যাব-৫ রাজশাহী জানায়, রোববার (১ মার্চ) দিনগত রাতে রাজশাহী সদর কোম্পানী গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ২ শত ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ শত ১৫ পিস ইয়াবা ট্যাবলেট,৮০ গ্রাম গাঁজা ও নগদ ২ হাজার ২ শত টাকাসহ নগরীর রাজপাড়া থানার দাশপুকুর বউ বাজারের মোঃ নুর আলমের ছেলে মোঃ সিয়াম ইসলাম (২৭) ও একুই থানার নতুন বিল সিশলার মৃত মনতাজ মিয়ার ছেলে মোঃ রশিদ মিয়া (৪৫) কে আটক করে।
আটককৃত মাদক কারবারিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















