BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’

‘র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে’

ঢাকা প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

শফিকুল আলম বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না।

সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যায়। এ সময় র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর র‍্যাব-৭ এর উপ সহকারী পরিচালক মোতালেব হেসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মঙ্গলবারের ব্রিফিংয়ে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে।

প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য