BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রোনালদোকে ছাড়া ৯ গোলের উৎসবে বিশ্বকাপে পর্তুগাল

রোনালদোকে ছাড়া ৯ গোলের উৎসবে বিশ্বকাপে পর্তুগাল

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেল পর্তুগাল। রোববার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ এফ-এর শেষ ম্যাচেই এ দারুণ জয় আসে। ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস।

হাঙ্গেরির সঙ্গে ড্র এবং আয়ারল্যান্ডের কাছে হারের পর এ ম্যাচটি ছিল পর্তুগালের সামনে শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে দলটি।

ম্যাচের শুরু থেকেই পর্তুগাল আক্রমণে এগিয়ে ছিল। সপ্তম মিনিটে প্রথম গোল, এরপর রামোসের আরেকটি গোল। মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে নেভেস করেন তৃতীয় গোল। পরে ফ্রি-কিক থেকে করেন নিজের দ্বিতীয় গোল।

পেনাল্টি থেকে ফার্নান্দেজ করেন পঞ্চম গোল। বিরতির পর আরও দুটি গোল যোগ করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। নেভেসও নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন। ম্যাচের শেষ দিকে কনসেইসাও নবম গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

এদিকে রোনালদো আগের ম্যাচে সরাসরি লাল কার্ড পাওয়ায় নিষিদ্ধ ছিলেন। তার অশোভন আচরণের কারণে বড় শাস্তি হতে পারে, যার প্রভাব পড়তে পারে ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচেও। তবে তাকে ছাড়াই দল জ্বলে উঠতে পারে, আর্মেনিয়ার বিপক্ষে সেই বার্তাই দিল পর্তুগাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার