BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে দুইদিন ব্যাপী জাতীয় তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর হোটেল এক্স সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী পর্বে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট সুনামের সাথে কাজ করে চলেছে। এটির কার্যক্রম কীভাবে আরো বেশি নগরবাসীর সেবায় সম্পৃক্ত করা যায়, সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু।

আরও উপস্থিত ছিলেন, ইউনিট সেক্রেটারী ডাঃ মো: শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল কর্মকর্তা শামীম আহ্সান, যুব প্রধান মো: আলী হোসেন।

উল্লেখ্য, আসন্ন সম্ভব্য তাপদাহে স্থানীয়ভাবে কার্যক্রম বেগবান করার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার ২৮ জন অংশগ্রহণকারী নিয়ে এ প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে আগাম কার্যক্রম, আবহাওয়া পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ এলাকা নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষণার্থীরা স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে আগাম কার্যক্রম নীতি বাস্তবায়নের মহড়ায় অংশ নেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, ঢাকা, জার্মান রেড ক্রসের ম্যানেজার ফাহিম আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার পপি, প্রজেক্ট অফিসার আবু মো: জোবায়ের।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত