BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রেকর্ড ভাঙলেন আলিয়া

রেকর্ড ভাঙলেন আলিয়া

বিটিসি বিনোদন ডেস্ক: ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের ৭০তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন অভিনেত্রী।

জানা যায়, ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। আর এবারের পুরস্কার জেতার মাধ্যমে ষষ্ঠবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ঘরে তোলেন এ নায়িকা।

এ পুরস্কার অর্জন করে বলিউডে নতুন ইতিহাসও গড়েছেন অভিনেত্রী। পেছনে ফেলে দিয়েছেন আগের দুই প্রজন্মের অভিনেত্রী নূতন ও কাজলের রেকর্ড।

বলিউডের দুই কিংবদবন্তি অভিনেত্রী এই পুরস্কার জিতেছিলেন মোট পাঁচবার। আর এখানেই তাদের ছাপিয়ে গিয়েছেন আলিয়া। তবে এই তুলনাতে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে নেটদুনিয়ায়।

অনেকে বিতর্কও তৈরি করেছেন অভিনেত্রীর এতোবার পুরস্কার পাওয়া নিয়ে। ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ডে স্বজনপ্রীতি ঢুকে দেখে এমনও মন্তব্য করছেন সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, বর্তমানে রোমান্টিক সিনেমা ‘লাভ এন্ড ওয়ার’ এবং হাই-অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘আলফা’নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউডের এ অভিনেত্রী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী