BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চাইলো বাংলাদেশ

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহায়তা চাইলো বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এড়াতে সবুজায়ন ও উপকূলীয় লবণাক্ত অঞ্চলের স্থানীয়দের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি নিশ্চিতে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতে পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

এসময় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ আসন্ন ইসলামিক কনফারেন্সের ৫ম সেশনে পরিবেশ উপদেষ্টাকে অংশ নেয়া আহ্বান জানান। সেই সাথে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সৌদি সরকারের সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরত্ব দেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

পরে পরিবেশ উপদেষ্টা সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ রাবার বোর্ডের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি রাবার শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর জোর দেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ,অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. খায়রুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী