BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপপুর পারমাণবিক প্রকল্পে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রূপপুর পারমাণবিক প্রকল্পে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রকল্পের পেছন অংশে কাঠের স্তুপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

রূপপুর গ্রীণসিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাশেম এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকণ্ডের ঘটনায় তাৎক্ষণিক প্রকল্প এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ