BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক

রুয়েট শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে ভ্রমণে গিয়ে দুর্ঘটনার শিকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী ইকবাল হোসেন (২৪) মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ইকবাল হোসেন রুয়েটের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (২০১৯ সিরিজ) শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে রুয়েট পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এক শোক বার্তায় উপাচার্য জানান, রুয়েটের মেধাবী শিক্ষার্থী ইকবাল হোসেনের অকাল মৃত্যুতে পুরো রুয়েট পরিবার শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মহান রাব্বুল আলামীন যেনো মরহুমের পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।

প্রসঙ্গত, ইকবাল হোসেন বান্দরবানে ভ্রমণে গিয়ে গত শুক্রবার বিকাল আনুমানিক ৪ টার দিকে নাফাখুম জলপ্রপাতে পা পিছলে পড়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল সে। দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় পর তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের