BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

রুয়েট ক্যাম্পাসে সম্প্রসারণ হচ্ছে মোবাইল নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাস এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাথে মোবাইল অপারেটর গ্রামীন ফোন লি. চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ^বিদ্যালয়ের কনফারেন্স রুমে অয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচর্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ ছাত্র কল্যান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল।

গ্রামীন ফোন লি. এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হেড অফ টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট টেকনোলজি ডিভিশনের পরিচালক মো. আব্দুর রায়হানসহ হেড অফ স্টেট ম্যানেজমেন্ট বিভাগের জেনালের ম্যানেজার একেএম শামসুল আরেফিন এবং স্টেট ম্যানেজমেন্ট বিভাগের লিড স্পেশালিস্ট লিগ্যাল সাপোর্ট মোহাম্মদ ফাইজুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

১০ বছর মেয়াদী এই চুক্তির আওতায়, গ্রামীন ফোন লি. রুয়েট ক্যাম্পাস এলাকায় দ্রæত সময়ের মধ্যে আর্কিটেকচার ভবন, ইনস্টিটিউট ভবন ও স্টাফ কোয়াটার ভবনে তিনটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার (বেজ স্টেশন) স্থাপন করবে। চাহিদার বা প্রয়োজনের প্রেক্ষিতে পর্যায়ক্রমে এই টাওয়ারের সংখ্যা বৃদ্ধি করা হবে।

প্রসঙ্গত, এই চুক্তির পূর্বে রুয়েট ক্যাম্পাস এলাকায় কোন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ছিলো না। চুক্তির মাধ্যমে এখন থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কের সেবা পাবেন। রুয়েটের নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর থেকে মোবাইল নেটওয়ার্ক জনিত সমস্যাকে চিহ্নিত করেন এবং এই সমস্যা নিরসনে উদ্যোগী হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু