BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কম্পিটেটিভ প্রপোজাল ডেভেলপমেন্ট এন্ড রাইটিং এক্সিলেন্স ফর এইচ-ই-এ-টি প্রজেক্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম. মোজাহার আলী।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুণ্ঠানে আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

গবেষণার ধারা অব্যাহত রাখতে রুয়েটের আইকিউএসি এধরণের প্রশিক্ষণ কর্মশালার নিয়মিত আয়োজন করে আসছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল