নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শুরু হয়েছে আন্ত: রুয়েট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে ছাত্রকল্যাণ দপ্তর আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রুয়েটের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক মো. আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ছাত্র কল্যাণ দপ্তরের দেয়া তথ্য মতে, রুয়েটের প্রতিটি আবাসিক হল থেকে তিনটি করে টিম এবং টিনশেড হলের একটি টিমসহ মোট ১৬ টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















