BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

রিয়াল এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতবে : স্প্যানিশ মিডিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ভিয়ারিয়ালের বিপক্ষে গতরাতে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে যায় লস ব্লাঙ্কোস। টানা এসব সাফল্যের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন রিয়াল সমর্থকরা।

অথচ কয়েকদিন আগেই কোচ জাবি আলোনসোর বরখাস্ত হওয়া নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন।

নতুন কোচ আলভারো আরবেলোয়া রিয়ালের মতো বড় ক্লাব কতটা সামাল দিতে পারবেন, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যে রিয়াল মাদ্রিদ নতুন করে জেগে উঠেছে, তা এখন স্পষ্ট। দলের দর্শন ও খেলোয়াড়দের সামর্থ্য কাজে লাগিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তিনি স্কোয়াড ও খেলার ধরনে ইতিবাচক পরিবর্তন এনেছেন।

চ্যাম্পিয়নস লিগে বড় জয়ের পর লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয় ছিল আরো বড় এক বার্তা।

লিগের তৃতীয় স্থানে থাকা দলটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। দীর্ঘ সময় পর দলটি আবারও প্রাণবন্ত, আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ফুটবল খেলছে।

ডিসেম্বর ও জানুয়ারির শুরুতে বাজে সময় পার করার পর, আরবেলোয়ার অধীনে রিয়াল মাদ্রিদ আবার কাউন্টার-অ্যাটাকিং ফুটবলে ফিরেছে। এর ফলে দলের পারফরম্যান্সে স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে।

ড্রেসিংরুমেও এখন আত্মবিশ্বাস তুঙ্গে। স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গুইতো জানিয়েছে, এই মৌসুমে রিয়ালের সামনে এখন আর কিছুই অসম্ভব বলে মনে হচ্ছে না।

এল চিরিঙ্গুইতোর মতে, বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ, দুটো শিরোপাই জিততে পারে।

তবে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান খুবই কম। কাতালানরা তাদের বাকি ম্যাচ জিতলেও ব্যবধান থাকবে মাত্র এক পয়েন্ট।

সামনে থাকা এল ক্লাসিকোতে জয় পেলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান বাড়ানোর বড় সুযোগ থাকবে লস ব্লাঙ্কোদের সামনে। চ্যাম্পিয়নস লিগেও রিয়াল মাদ্রিদ দারুণ অবস্থানে রয়েছে এবং নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত।

বিশেষ করে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করার পর এই জয় দলের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্স ও ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপের সর্বাধিক শিরোপাজয়ী দলটি আরো একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি ঘরে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার