BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিকদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় এ আয়োজন করে রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ)।

আয়োজকরা জানান, পবিত্র রমজান উপলক্ষে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি আব্দুল মুগণী নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান।

এছাড়া যৌথভাবে ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দীন এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা রাব্বানী অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকদের মৃত স্বজনসহ দেশজুড়ে সকল সাংবাদিক পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে অসুস্থ সাংবাদিক ও সদস্যদের দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশেষ দোয়া পরিচালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে)-নির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দীন।

ইফতার মাহফিলে প্রায় অর্ধশত সাংবাদিক ছাড়াও স্থানীয় সাধারণ পথচারীরা অংশ নেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী