BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চতুর্বেদী সার্বজনীন মন্দিরের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বুধবার (৬ মে) নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক প্রশাসক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নগরীর সার্বিক উন্নয়ন,সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় রাসিক প্রশাসক তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে রাসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে চতুর্বেদী সার্বজনীন মন্দিরের সভাপতি রুহিনী মোহন মন্ডল, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল সহ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার