BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিক প্রশাসকের নির্দেশেক্রমে হাম রোগ প্রতিরোধে ৩০টি ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ শুরু

রাসিক প্রশাসকের নির্দেশেক্রমে হাম রোগ প্রতিরোধে ৩০টি ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ শুরু

প্রেস বিজ্ঞপ্তি: সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরীর প্রতিটি ঘরে ঘরে হাম রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

তাঁর নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে হাম প্রতিরোধে শুক্রবার (০৩ এপ্রিল) থেকে ব্যাপক জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ ব্যাপারে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। মহানগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরবাসীকে হাম রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন”।

শুক্রবার সকালে নগরীর ১১নং ওয়ার্ড কার্যালয়ে হাম প্রতিরোধে জনসচেতনামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম উপস্থিত থেকে স্বাস্থ্যকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে হাম প্রতিরোধ বিষয়ক লিফলেট তুলে দেন।

এ সময় রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টিতে করণীয় বিষয়ে স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। শুক্রবার থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হাম প্রতিরোধে করণীয় বিষয়ক জনসচেতনতামুলক লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টি করছে।

তিনি আরও জানান, হাম রোগ প্রতিরোধযোগ্য। ৯ মাস থেকে ১৮ মাস বয়সের শিশুকে ২ ডোজ হামের টিকা দিলে এ রোগ থেকে শিশুদের ঝুঁকিমুক্ত, নিরাপদ ও সুস্থ্য রাখা সম্ভব। শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে ১ম ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। শিশুর বয়স ১৫ মাস পূর্ণ হলে ২য় ডোজ হাম ও রুবেলা টিকা দিতে হবে। ৬ মাস পর্যন্ত শিশুকে কেবলমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিকের ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু, সিটি হাসপাতালের ডাঃ মোঃ তারিকুল ইসলাম, ডাঃ নাসরুল্লাহ দেওয়ান, ভ্যাটেরিনারী সার্জন ড. ফরহাদ উদ্দিন, ডাঃ তামান্না বাসার, ডাঃ উম্মুল খায়ের ফাতিমা, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী