BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রাসিকের কর আদায়কারী লুৎফর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের কর আদায়কারী লুৎফর রহমান লালের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরভবনে প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদসহ অন্যান্যরা বিদায়ী কর আদায়কারী লুৎফর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

কর আদায় শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাসিকের রাজস্ব কর্মকর্তা মোঃ সারওয়ার হোসেন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দিন, কর আদায়কারী মোঃ জাহাঙ্গীর, মোঃ মোজাফফর হোসেন, রাজস্ব বিভাগসহ অন্যান্য শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ