BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানা লাগবে – তথ্য ও সম্প্রচার সচিব

রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানা লাগবে – তথ্য ও সম্প্রচার সচিব

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেছেন, সরকারি কর্মচারীরা শুদ্ধভাবে আইনের জ্ঞান অর্জন করলে সরকারের সুনাম বৃদ্ধি পায় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা অনেক সহায়ক হয়। রাষ্ট্রীয় প্রশাসনের ভিত্তি সুসংহত করতে সরকারি কর্মচারীদের আইন জানতে হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন, এসএফ লেখার কৌশল এবং করণীয়’ সংক্রান্ত প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

সচিব বলেন, সরকারি কর্মচারীদের অত্যাবশ্যক দায়িত্ব হচ্ছে আইনের আওতায় কাজ করা। আইনের বিষয়গুলো মুখস্ত থাকা জরুরি নয়, জরুরি হচ্ছে কোন বইয়ের কোন পাতায় আইনটি আছে তা জানা।

এছাড়াও তিনি বলেন, আইনানুগ কাজ করলে আমাদের বিরুদ্ধে মামলা কমে যাবে। সরকারের বিরুদ্ধে যখন মামলা হয় বা সরকারের স্বার্থে আমরা যখন মামলা পরিচালনা করি তখন আইনের জ্ঞান আমাদের জন্য অপরিহার্য।এসময় সচিব মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন এবং ধাপসমূহ যথার্থভাবে জেনে নিয়ে সে আলোকে নিজ নিজ দায়িত্ব পালনে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের জন্য মামলা পরিচালনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ এখন সময়ের দাবি। মামলার ক্ষেত্রে আমরা এখনও ভুল করি। ভুল করা অপরাধ নয়, তবে ভুল থেকে আমাদের শিখতে হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন। রাজশাহী বিভাগের আট জেলার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ