BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে : জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ৫৫ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে : জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের নিহত সেনার সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়াও বিপুলসংখ্যক মানুষকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই পরিসংখ্যানের কথা জানিয়েছেন জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার পক্ষে লড়াই করতে গিয়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছেন। যদিও কিয়েভ ও মস্কো উভয় পক্ষই নিয়মিতভাবে একে অপরের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করলেও নিজেদের ক্ষয়ক্ষতি বিস্তারিতভাবে জানায় না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসানের চেষ্টা চালিয়ে আসছেন।

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুশ ও ইউক্রেনীয় আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে উভয়পক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টিভ উইটকফ লিখেছেন, ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তবে এখনো উল্লেখযোগ্য কাজ বাকি।

তবে শান্তি চুক্তি আলোচনায় সবচেয়ে কঠিন সমস্যা তৈরি করেছে রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ড। রাশিয়া দাবি করছে, পূর্ব ইউক্রেনের শিল্পাঞ্চল দোনবাসের পুরো এলাকা এখনও নিয়ন্ত্রণে নেয়নি মস্কো। ইউক্রেনকে সেই অবশিষ্ট অংশ ছেড়ে দিতে হবে বলে শর্ত দিয়েছে ক্রেমলিন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ