BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

রাশিয়ার তেল পাইপলাইনে ইউক্রেনের অতর্কিত ড্রোন হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল পাইপলাইনে অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। রুশ কর্তৃপক্ষ রোববার (৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি’র।

রাশিয়া বলছে, ইউক্রেনের একটি ড্রোন হামলায় দেশটির বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেনিনগ্রাদ অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে।

ওই সময় একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে তেল পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং পাইপলাইনটি নিরাপদে পুড়িয়ে ফেলা হচ্ছে। তিনি জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে। ফিনল্যান্ড সীমান্ত এবং গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গের মাঝে অবস্থিত প্রিমোরস্কে গত মার্চ মাসেও হামলা হয়েছিল। তখন একটি তেল ডিপোতে আগুন লাগে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ