BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত-৪

রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উফা শহরে একটি বিদেশি ছাত্রাবাসে ছুরিকাঘাতের ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) মস্কোর ভারতীয় দূতাবাস এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ জানায়, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের স্পোর্টস হলে এই হামলা ঘটে। মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বাধা দিতে গেলে সে দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে এবং নিজের ওপরও আঘাত করার চেষ্টা করে। পুলিশ হামলাকারী কিশোরকে আটক করেছে।

মস্কোর ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছে। আহত শিক্ষার্থীদের সহায়তায় কাজান শহর থেকে কনস্যুলেট কর্মকর্তারা উফায় পৌঁছেছেন।

দূতাবাস নিয়মিত রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নয়াদিল্লির বিদেশ মন্ত্রক পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় ১৭ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন ভারতীয় শিক্ষার্থী সহিংসতার শিকার হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, বিদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।

বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন এবং দূতাবাস তাদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী