BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘রাশমিকার বিধ্বংসী অভিনয় দেখার জন্য প্রস্তুত হোন’

‘রাশমিকার বিধ্বংসী অভিনয় দেখার জন্য প্রস্তুত হোন’

বিটিসি বিনোদন ডেস্ক: দক্ষিণী তারকা রাশমিকা মান্দানার জন্মদিনে ভক্তদের জন্য এল বিশেষ চমক। আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতারা যেন আগাম ইঙ্গিত দিলেন, এবার এক ভিন্ন রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে।

সাদাকালো সেই পোস্টারে রাশমিকাকে দেখা গেছে একেবারে অন্য অবতারে। মুখে আঘাতের চিহ্ন, চোখেমুখে তীব্র প্রতিশোধের আগুন—সব মিলিয়ে চরিত্রটি যে বেশ কঠিন ও লড়াকু, তা স্পষ্ট।

মিষ্টি হাসির জন্য পরিচিত এই অভিনেত্রীকে এমন রূপে দেখে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টারটি শেয়ার করে নির্মাতা রবীন্দ্র পুল্লে লিখেছেন, “তিনি মায়া দিয়ে শাসন করেছেন, লাবণ্য দিয়ে জয় করেছেন; এবার আসছেন রণচণ্ডী মূর্তিতে। রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী অভিনয় দেখার জন্য প্রস্তুত হোন।”

‘মাইসা’ সিনেমাটি নির্মিত হচ্ছে একটি উপজাতীয় পটভূমিতে, যেখানে থাকবে অ্যাকশন ও আবেগের মিশেল।

আনফর্মুলা ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০২৬ সালে মুক্তির কথা রয়েছে।

এদিকে ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন রাশমিকা। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বিয়ের পর ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র অঙ্গনের বন্ধুদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনার।

শুধু তাই নয়, সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেশজুড়ে মিষ্টি বিতরণ এবং বিভিন্ন মন্দিরে অন্নদানের আয়োজনও করেন এই তারকা দম্পতি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান