BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রায়েরবাজার গণকবরে শায়িত জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

রায়েরবাজার গণকবরে শায়িত জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

ঢাকা প্রতিনিধি: রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগামী ৫ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার (১৬ নভেম্বর) সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণকবরে শায়িত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপদেষ্টা জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া পরিচালিত হবে। পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, “অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত নিশ্চিত হলে শহীদদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান