BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ ‘প্রতিযোগিতা অনুষ্ঠিত  

রাবিতে শিক্ষার্থীদের নোবেল খ্যাত ‘হাল্ট প্রাইজ ‘প্রতিযোগিতা অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবম বারের মতো অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর রাবি রাউন্ডের গ্রান্ড ফাইনাল।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ৮ টায় শেষ হয়।

গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম “SIPSAFE”। প্রথম রানার্সআপ হয় টিম “বুনন বাজার” এবং দ্বিতীয় রানার্সআপ হয় টিম “The Conquerors”

অনুষ্ঠানে বক্তারা হাল্ট প্রাইজের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

হাল্ট প্রাইজের গ্রান্ড ফাইনালটি বাস্তবায়নে সহযোগিতা করেন,’খান তেহেরি ঘর’,’VRC Study Abroad’, ‘REMARK’, ‘Global Heights’ এবং ‘Valvoline’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো আমিরুল ইসলাম, রাকসু’র সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল তোফাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ‘হাল্ট প্রাইজ’ একটি আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থী ভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা,যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বজুড়ে “শিক্ষার্থীদের নোবেল” হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ