BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাতে মাত্র ‘দুই-চার ঘণ্টা’ ঘুমান জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি

রাতে মাত্র ‘দুই-চার ঘণ্টা’ ঘুমান জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি প্রতি রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। এএফপির প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে তাকাইচি তার অফিসে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য ভোর ৩টায় একটি কর্মীসভার আয়োজন করেন। ভোরবেলা এমন বৈঠকে সবার ভ্রু কুঁচকে যাওয়ার পর নিজের কতটা কম ঘুমান, সে সম্পর্কে এই তথ্য সামনে এলো।

তাকাইচি পার্লামেন্টের একটি আইনসভা কমিটিকে বলেন, ‘আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সবচেয়ে বেশি হলে চার ঘণ্টা। আমার মনে হয় এটা আমার ত্বকের জন্য খারাপ।’

জাপান দীর্ঘদিন ধরে একটি সুস্থ কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে লড়াই করে আসছে। তবে অনেক কর্মী অফিসে প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। এমনকি অতিরিক্ত কাজের চাপে মারা যাওয়া লোকদের জন্য দেশটিতে একটি শব্দ আছে – ‘কারোশি’।

তাকাইচি গত মাসে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি নিজের জন্য ‘কর্ম-জীবনের ভারসাম্য’ শব্দটি ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি কাজ করব, কাজ করব, কাজ করব, কাজ করব, আর কাজ করব।’

এরপর থেকে তিনি ব্যস্ত সময়সূচী বজায় রেখেছেন। আঞ্চলিক বৈঠকে যোগদানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর সঙ্গে সম্প্রতি দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক