BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন

রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের রাজেন্দ্রপুরে ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর বাঘেরবাজার এলাকার ওই কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। ভয়াবহতা বাড়তে থাকায় একে একে আশপাশের স্টেশনগুলো থেকে যোগ দেয় আরও সাতটি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন আশপাশের বাসা বাড়িতেও ছড়িয়ে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার