BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী-২: ধানের শীষের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় মহানগর বিএনপি নেতাকর্মীরা

রাজশাহী-২: ধানের শীষের প্রার্থীর নির্বাচনি প্রচারণায় মহানগর বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কান্ডারী মোঃ মিজানুর রহমান মিনুর পক্ষে ভোট প্রচারণায় মহানগর বিএনপি নেতা এবং স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বরেন্দ্র অফিসে সংগঠিত ভোটার সংযোগ সভায় রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মাইনুল হক হারু উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীকে ভোট দেয়ার আহŸান জানান।

এ সময় বিএনপি নেতা মিলু বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-২ আসনে অভিজ্ঞ, দক্ষ, সৎ ও বিনয়ী ব্যক্তিত্ব মিজানুর রহমান মিনুর বিকল্প নাই। তিনি আরও বলেন, জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রতিনিধিত্ব করবে বিএনপি’র এই প্রার্থী।

প্রচারণায় দলের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করার কথাও বলেন রবিউল আলম মিলু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ