BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তে একটি সরিষা ক্ষেতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় নগরীর উপকন্ঠ দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। ওই সময় বিজিবি’র ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরে ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ২৬ বোতল BRONCOF-C ভারতীয় সিরাপ, ৩ বোতল MONOGOLD সিরাপ এবং ৯ বোতল ZEBISCAN সিরাপ মোট ৩৮ বোতল নিষিদ্ধ সিরাপ জব্দ করে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় নিষিদ্ধ সিরাপ আইনানুগ প্রক্রিয়ায় দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়