BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নগরীর পদ্মার তীরে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) মাজারদিয়া বিওপি’র এক দল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শ্রীরামপুর এলাকার একটি কলা গাছের গোড়ায় শপিং ব্যাগে ভারতীয় মাদকদ্রব্য বিক্রির জন্য রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ১৫ বোতল ভারতীয় এম রেক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ নগরীর রাজপাড়া থানায় জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার