BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।রাজশাহী ভ্রমণ

শনিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘‘মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। রিটন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার নেতৃত্বে রাজশাহী মহানগর আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে আশা করি।’’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘‘রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে রিটনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। তার প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। পাশাপাশি তার উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।’’রাজনৈতিক বিশ্লেষণ

প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। অন্য সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।

মাহফুজুর রহমান রিটন এর আগে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি এবং মহানগর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী