BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা—কিশোর আটক

রাজশাহী মেডিকেলে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসা—কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দিতে গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে হাসপাতালের ৩ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

হাসপাতালের ডিউটিতে থাকা অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ভুয়া পরিচয়ে রোগী দেখছিলেন। আটককৃত ব্যক্তির নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের