BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী মহিলা টিটিসি পরিদর্শনে ড. আসিফ নজরুল: কাজের নিষ্ঠা ও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা

রাজশাহী মহিলা টিটিসি পরিদর্শনে ড. আসিফ নজরুল: কাজের নিষ্ঠা ও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেছেন।

সকাল ১০টায় টিটিসি পরিদর্শনে এসে তিনি কেন্দ্রের বিভিন্ন চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় কেন্দ্রের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি নিবিড় নিষ্ঠা দেখে তিনি তার গভীর সন্তোষ প্রকাশ করেন।

​পরিদর্শন শেষে নিজের অনুভূতি প্রকাশ করে উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “টিটিসিতে সবাই এত নিষ্ঠার সঙ্গে কাজ করছে দেখে খুব ভালো লাগল। রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদের আমি খুবই পছন্দ করি।”

​পরিদর্শনকালে একজন সাংবাদিক আসন্ন নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা তা সযত্নে এড়িয়ে যান। তিনি বলেন, “ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে আসছি টিটিসি দেখতে। এসব বিষয়ে আমার… আগামীকাল লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে আসছি। পরে কথা হবে।”

পরিদর্শনের সময় ড. আসিফ নজরুলের সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফিয়া আখতার সহ টিটিসি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার