BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ নারী গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: সাবিনা খাতুন (৩৪)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের মৃত দেলওয়ার হোসেনের স্ত্রী বর্তমানে সে তেরখাদিয়া পশ্চিমপাড়ার ভাড়া বাসায় বসবাস করেন।

ঘটনাসূত্রে জানা যায়, শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বহরমপুর মোড়ে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তেরখাদিয়া পশ্চিমপাড়ার একটি বাড়ির সামনে এক নারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পুলিশের উপস্থিতি টের পেয়ে একটা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পাশের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ির দরজা খুলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তার ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে ১২ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়লব্ধ নগদ ১০ হাজার টাকা উদ্ধার ও একটি ইম্পালস সিলার মেশিন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেরোইন বিক্রির উদ্দেশ্যেই হেরোইন নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের