BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ প্রতারণার অভিযোগে ১ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ প্রতারণার অভিযোগে ১ জন গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার সঙ্গে জড়িত ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: ফজর আলী (৫০)।

গতকাল সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৩টায় নাটোর জেলার বাসিন্দা মোসা: হাসিনা বেগম (৫৭) চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় উঠেন। অটোরিকশা চালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সিমলা পার্ক এলাকায় এসে সোনালি রংয়ের একটি ধাতব খন্ড দেখিয়ে এর বিনিময়ে কিছু টাকা দাবি করে। ফলে ভুক্তভোগী আতঙ্কিত হয়ে বিষয়টি সেখানে টহলরত ডিবি পুলিশের নজরে আনেন।

ডিবি পুলিশ অটোরিকশার চালক ফজর আলীর দেহ তল্লাশি করলে “উপহার” লেখা একটি কালো ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে ছিল গোলাপি কাগজে মোড়ানো সোনালি রঙের ধাতব খণ্ড (প্রায় ১৭ গ্রাম) এবং “শ্রী জুয়েলার্স” লেখা প্যাডের একটি চিঠি। জিজ্ঞাসাবাদে ফজর আলী স্বীকার করেন, এটি আসল সোনা নয়। সে সুযোগ বুঝে ধাতব খণ্ড ও চিঠি রাস্তায় ফেলে দিত এবং পরে যাত্রীদের সামনে তুলে ধাতব খণ্ডকে স্বর্ণ বলে দাবি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করত, আর যাত্রীরা তা প্রকৃত স্বর্ণ মনে করে ক্রয় করত। পরবর্তীতে ডিবি পুলিশ এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মিডিয়া সেল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ