BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

রাজশাহী বিজিবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ব্যাটালিয়ন সদর বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে তিনটি বিশেষ টিম শনিবার (১৭ জানুয়ারী) দিনগত রাতে সীমান্তবর্তী কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালীন সময় ওই এলাকায় তল্লাশী করে মাটির নীচে পুতে রাখা একটি ব্যাগ হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ২টি ইউএস তৈরী বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত গোলাবারুদ ও অস্ত্র আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে রোববার (১৮ জানুয়ারী) বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন তথ্য নিশ্চিত করেন।

এছাড়াও তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এলকায় ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনের আওতাধীন ৬টি সংসদীয় আসনে ২৮ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন কেন্দ্রীয় রিজার্ভ ক-৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পীডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তর্বী ১৬টি বিওপির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইুকং রিজার্ভ হিসেবে ৭শত বিজিবি সদস্য মোতায়েন রাখার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

আগামী ২৯ জানুয়ারী থেকে ১ ফ্রেরুয়ারীর মধ্যে সকল নির্বাচনী এলাকায় বিজিবি মোতায়েন শেষ হবে। সেনাবাহিনী, পুলিশ, আনসার ও র‌্যাবের পাশাপাশি বিজিব মোতায়েন রাখা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার