নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ কর্তৃক ১ জন মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃত হলেন রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়ার মোঃ সাইফুল ইসলামের ছেলে রিয়অদুল ইসলাম (২০)।
আরএমপির উপ-পুলিশ কমিশনার সিটিটিসি ও এডিসি (মিডিয়া) মোঃ গাজিউর রহমান জানান, মঙ্গলবার (১৭ ফ্রেরুয়ারী) রাতে তাকে আটক করা হয়েছে ও তার দেহ তল্লাশী করে গাঁজা জব্দ করেছে।
তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মামলা চলমান রয়েছে।
আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















