BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের

রাজশাহী নগরীর রাজপাড়ায় রাতের আঁধারে পুকুর ভরাট! ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটপাড়া কামালখাঁর মোড় এলাকায় অবৈধভাবে আরও একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে।

শনিবার গভীর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২০ থেকে ২৫ জন যুবকের প্রহরায় পুকুর ভরাটের কাজ চলছিল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পুকুরটির মালিক মিলন। তবে পুকুরটি মাসুদ নামের এক ব্যক্তিকে দিয়ে ভরাট করাচ্ছেন।

তারা আরও বলে, নগরীর রাজপাড়া থানার অদূরেই এই কার্যক্রম চলছে। তারা দাবি করেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল রাতের আঁধারে পুকুরটি ভরাট করাছেন।

এলাকাবাসী আরও জানান, এই থানা এলাকায় ইতোমধ্যে একটি পুকুর ভরাট হয়েছে। এটি দ্বিতীয় ঘটনা। ফলে নগরীর জলাধার হারিয়ে যাওয়ায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বিটিসি নিউজকে বলেন, একদিকে সভা-সেমিনারে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার কথা বলা হয়ে থাকে, অন্যদিকে বাস্তবে নগরীর পুকুরগুলো একের পর এক ভরাট হয়ে যাচ্ছে। ভরাকৃত পুকুর পূণরায় খননের দাবি জানান তারা।

পরিবেশবিদরা বলছেন, নগরীর পুকুর ও জলাধার বৃষ্টির পানি ধারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। কিন্তু অবৈধভাবে এসব পুকুর ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। একইসঙ্গে গ্রামাঞ্চলে তিন ফসলি জমিতে অপরিকল্পিত পুকুর একাধীক পুকুর খনন অব্যাহত রয়েছে। ফলে বর্ষায় ফসলের ক্ষতিও বাড়ছে।

এলাকাবাসী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পুকুরটি পুনরায় খননের দাবি জানিয়েছেন।

এ ব্যপারে পুকুর মালিকের ছেলে মাসুমের মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বিটিসি নিউজকে জানান, পুকুর ভরাটের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি বলেও জানান তিনি। পক্ষ থেকে গোলাম তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মহিনুল হাসান। তিনি জানান, পুকুর ভরাটের বিষয়টি আমি জেনেছি। ইতিমধ্যে একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার