BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর পদ্মায় বিজিবি’র স্পিড বোট মহড়া

রাজশাহী নগরীর পদ্মায় বিজিবি’র স্পিড বোট মহড়া

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী মহানগরীর টি-বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ স্পিড বোট মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মহড়া চলে।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার এবং জনমনে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এই মহড়ায় বিজিবি’র প্রায় ৩০ জন সদস্য ও কর্মকর্তা অংশ নেন। এ সময় বিজিবির একাধিক স্পিড বোট পদ্মার বুকে টহল দেয় এবং বিভিন্ন কসরত প্রদর্শন করে।

বিজিবি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই প্রস্তুতি। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান রুখতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

মহড়া চলাকালীন পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থী এবং স্থানীয়দের মধ্যে কৌতুহল লক্ষ্য করা যায়।

বিজিবি জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জল ও স্থলÑউভয় পথেই তাদের নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ