BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ এবং সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে নাজমুস সাকিব নামে এক যুবককে রাজশাহী গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টায় নগরীর রাজপাড়া থানার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, নাজমুস সাকিব তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক, মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে সেই আইডিগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতেন। পরবর্তীতে আইডির মালিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাকিব সাইবার প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় গত ৫ জুন, ২০২৫ ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা (মামলা নং-১১) রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, সাকিব ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতার নাজমুস সাকিবর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতেসোপর্দ করেছে রাজপাড়া থানা পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের