BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে মিশুক ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী নগরীতে মিশুক ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে রাজশাহী জেলার মিশুক, বেবি ট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে ১৫০০ জন মালিকের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ মালিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে সমিতির পক্ষ থেকে এসব মালিকদের মাঝে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সমিতির সভাপতি মোঃ মাইনুল হক (হারু), সিনিয়র সহ-সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ শ্যামল শেখ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহান।

বিতরণকালে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, পরিবহন খাতের সাথে জড়িত মালিকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই প্রতি বছরের মতো এবারও সমিতির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে।

আগামীতেও এমন ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ