BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৩

রাজশাহী নগরীতে গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা-সহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কর্ণহার থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর এলাকার মৃত কুরবান আলীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম রাকিব (৩২), কর্ণহার থানার শরিষাকুড়ি পশ্চিমপাড়া গুচ্ছগ্রাম এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মোঃ রাজু (৩২),কর্ণহার থানার ধর্মহাটা উত্তর লক্ষিপুর এলাকার মোঃ মোজ্জাম্মেল হকের ছেলে মোঃ তামিম হোসেন (২২)।

বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই’টি পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার