BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২২ নভেম্বর) দিনগত রাত ৭টায় নগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৫,৯৪০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: ইসমাইল হোসেন সবুজ (২৯), সে নগরীর রাজপাড়া থানার দাশপুকুর পূর্বপাড়ার বাসিন্দা। মো. অন্ত (৩১), একই থানার লক্ষিপুর আইডি কোয়ার্টার এলাকার বাসিন্দা, মো. শাহজাহান (৩০), সে লক্ষিপুর বাগানপাড়া, রেললাইন বস্তির বাসিন্দা, মো. আরাফাত (১৯),সে খোলাবোনা দামকুড়া এলাকার বাসিন্দা, মো. ফিরোজ ইসলাম (২৬), সে পূর্ব মোল্লাপাড়া, পবা এলাকার বাসিন্দা, মো. লিটন (৩০), সে চক চোয়ার, মান্দার বাসিন্দা, বর্তমানে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলকার বাসিন্দা এবং পলাতক মোছা. পিংকি বেগম, সে লক্ষিপুর বাগানপাড়া এলাকার বাসিন্দা।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে দাশপুকুর এলাকায় মাদকের কেনাবেচা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর দল ৬ মাদক কারবারীকে হাতেনাতে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রি করছিল। এছাড়া তারা নিজেরাও মাদকসেবী।

আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত