BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত

রাজশাহীতে বিচারকের ছেলেকে সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে : পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তওসিফ রহমানকে (১৫) হত্যা এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার বিকেলে তাদের বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র, উপ-কমিশনার (ডিসি) গাজিউর রহমান।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শাহাদাত এবং কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার।

এদিকে, পুলিশ হেফাজতে থাকা মামলার প্রধান আসামি লিমন মিয়ার ভিডিও জবানবন্দি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে তলব করেছেন আদালত।

রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ শনিবার এই আদেশ এবং আগামী ১৯ নভেম্বর পুলিশ কমিশনারকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার পাওয়া সর্বোচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন বলে আদেশে উল্লেখ করা হয়।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসামি লিমনের পাহারায় ওই চার পুলিশ সদস্য নিয়োজিত ছিলেন। তাদের দায়িত্বে থাকাকালীন সময়েই আসামির ভিডিও বয়ান রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যা পুলিশের অভ্যন্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বরখাস্তকৃত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অধিকতর তদন্তসহ বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এই নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত তৌসিফের বাবা বিচারক মোহাম্মদ আব্দুর রহমান বাদী হয়ে লিমনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আদালত জিজ্ঞাসাবাদের জন্য আসামি লিমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের বিচারকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) বিচারকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুই দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

দাবি পূরণ না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার